মন্থরাহরণ

উৎসর্গ

প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায়

স্নেহময় মাতুল

৺সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়

শ্রীচরণকমলেষু

শিশুকাল হ’তে অনেক দিয়াছ,— কিছুই চাহোনি ফিরে;

অনায়াসেস্নেহে জ্বালিয়াছ দীপ মরমের সুগভীরে।

ছিলে গুরুজন, কবে যে কখন বন্ধুর পদ দানি’

নিলে মোরে টানি’ বাণীমন্দিরে ভাবি’ বিস্ময় মানি!

দূর হ’তে তব সুধারসভোজে আমন্ত্রণলিপি লভি’

ধন্য হয়েছি,— মুগ্ধ হয়েছি,— প্রেরণা পেয়েছি, কবি।

বিপদের দিনে দাঁড়ায়েছ পাশে, হাসিয়াছ মম সুখে।

এ রচনা তব লাগিয়াছে ভালো— বলেছিলে নিজ-মুখে।

মনে ছিল আশা— তব ভালোবাসা কৈশোরে যৌবনে

যে মধু ভরিল, যে সুধা ক্ষরিল এ মনের মৌ-বনে,—

যে ফুল ফুটা’ল দক্ষিণ বায়ে— তা’রি স্বীকৃতিরূপে

একদা তোমার আরতি করিব এ-মোর গন্ধধূপে।

সে আশা আমার না হ’তে পূর্ণ,— না ল’য়ে পূজাঞ্জলি

কোন্ মায়াবীর বাঁশরীর ডাকে তুমি দূরে গেছে চলি’!

জীবনে যে পূজা হয় নাই দেওয়া— এনেছি সে এ নিভৃতে

ও-পারে সে তব লভিবে প্রসাদ এ-ভরসা ল’য়ে চিতে।

সেবক
প্রভাত

উৎসর্গ ❀ মন্থরাহরণ ❀ বিশুদ্ধজ্ঞানের শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ❀ এডুলিচার